দেশের ইতিবাচক পরিবর্তনে কনটেন্ট ক্রিয়েটররা গুরুত্বপূর্ণ—এমপি মাসুদ
Date: 2026-05-04
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে কনটেন্ট
ক্রিয়েটরদের দেশের ইতিবাচক পরিবর্তনের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেছেন পটুয়াখালী-২
আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। রোববার (৩ মে ২০২৬) রাত
আটটার দিকে উপজেলা জামায়াত কার্যালয়ে স্থানীয় কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে মতবিনিময় সভায়
প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এমপি মাসুদ বলেন, বাউফলে
বিপুল সংখ্যক কনটেন্ট ক্রিয়েটরের উপস্থিতি তাকে গর্বিত করে। তাদের তৈরি বিভিন্ন কনটেন্ট
জনপ্রতিনিধিদের কর্মকাণ্ডে জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখছে। তিনি বলেন, কনটেন্ট ক্রিয়েটরদের
কাজ জনপ্রতিনিধিদের আরও দায়িত্বশীল হতে প্রভাবিত করে। তাদের তৈরি ভিডিও ও উপস্থাপনা
একধরনের ইতিবাচক চাপ সৃষ্টি করে, যা জনসেবায় মনোযোগ বাড়াতে সহায়তা করে। নির্বাচনকালীন সময়ে কনটেন্ট
ক্রিয়েটরদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, অনেকেই ঝুঁকি নিয়ে কাজ করেছেন। এ সময়
তিনি কনটেন্ট তৈরিতে তথ্য যাচাই, বিষয় নির্বাচন ও দায়িত্বশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ
করেন। তিনি আরও বলেন, যেকোনো বিষয়
তুলে ধরার ক্ষেত্রে এলাকার সুনাম রক্ষার বিষয়টি মাথায় রাখতে হবে, যাতে বাউফলের ভাবমূর্তি
ক্ষুণ্ন না হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম। এতে উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক
খালিদুর রহমান মিয়া, সাবেক আমির মাওলানা ইসহাক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি
মাহমুদ হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কনটেন্ট
ক্রিয়েটর রোমেন শিকদার। সভায় ৩০ জনের বেশি কনটেন্ট
ক্রিয়েটর অংশগ্রহণ করেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more