অনলাইন ডেক্স: হাম ও হাম-সদৃশ উপসর্গে দেশেমৃত্যুর সংখ্যা
আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এ ধরনের রোগে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য
অধিদপ্তর।
সোমবার (৪ মে) অধিদপ্তরের কন্ট্রোলরুম
থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে নতুন করে ১ হাজার ৩০২ জনের মধ্যে হাম-সংশ্লিষ্ট
উপসর্গ পাওয়া গেছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা
দাঁড়িয়েছে ৪১ হাজার ৭৯৩ জনে। গত একদিনে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে
১৫৪ জনের শরীরে। আর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে
৫ হাজার ৪৬৭ জন। এছাড়া, নির্দিষ্ট সময়ের মধ্যে সন্দেহভাজন
হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৮৪২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে
বাড়ি ফিরেছেন ২৫ হাজার ১৫১ জন। মৃত্যুর হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত
হাম রোগে ২ জনের মৃত্যু হয়েছে। আর ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত নিশ্চিত হামজনিত মৃত্যুর
সংখ্যা দাঁড়িয়েছে ৫২ জনে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও
১৫ জন মারা গেছেন। এ নিয়ে একই সময়ের মধ্যে সন্দেহভাজন হাম রোগে মোট মৃত্যু হয়েছে ২৫৯
জনের।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more