প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ৩:৫৯ পি.এম
বাউফলে ৩১ পিচ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ৩১ পিচ কথিত ইয়াবা ট্যাবলেট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটের দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কর্পূরকাঠি এলাকায় মানসুরিয়া দাখিল মাদ্রাসার উত্তর পাশে সাইফুল খলিফার পুকুরের পশ্চিম পাশে পাকা সড়কের ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খেজুরবাড়িয়া গ্রামের মো. ইব্রাহিম চৌকিদারের ছেলে মো. ফাহিম ইসলাম ইমন (২৩) এবং একই এলাকার মো. বাবুল সরদারের ছেলে মো. আবুল বশার (২৫)।
বাউফল থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার উপ পুলিশ পরিদর্শক ( এসআই) সম্বিত রায় সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের দায়িত্ব পালনকালে ওই এলাকায় অভিযান চালান। এ সময় তাদের সন্দেহ হলে দুইজনকে তল্লাশি চালানো হয়। পরে তাদের কাছ থেকে ৩১ পিচ ইয়াবা ট্যাবলেট এবং একটি আকাশি-কালো রঙের NEXG N6 Lite অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান,ইয়াবা ট্যাবলেট কেনাবেচার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more