বাউফলে ইউএনওর ব্যক্তিগত অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ
Date: 2026-09-16
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ৭:৫৯ এ.এম
বাউফলে ইউএনওর ব্যক্তিগত অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদের ব্যক্তিগত অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) শিক্ষার্থীদের হাতে এসব ফুটবল তুলে দেওয়া হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ তৈরি করতে হবে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে ওঠে।
ফুটবল পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আগ্রহের কথা জানায়।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more