প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ০৪, ২০২৬, ৭:১৫ এ.এম
বাউফলে ৪০ পিস ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপাশা গ্রামের একটি ইটের সোলিং সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বাউফল উপজেলার কাশিপুর গ্রামের সৈয়দ আবুল হোসেনের ছেলে মো. মাফি (২২), পটুয়াখালী সদর উপজেলার বাহেরমৌজ গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মো. মেহেদী হাসান (২২) এবং একই গ্রামের মো. সেলিম হাওলাদারের ছেলে মো. সুজন (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার উপপরিদর্শক (এসআই) সম্বিত রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল দক্ষিণ লক্ষ্মীপাশা গ্রামে অভিযান চালায়। এ সময় ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই তিন যুবককে গ্রেপ্তার করা হয়।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী বাউফল থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more