বাউফলে ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১
অক্টোবর ২২, ২০২৬, ২:৫০ পি.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ২২, ২০২৬, ২:৫০ পি.এম
বাউফলে ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মো. শওকাত হোসেন (২৯) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সাকিল ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বাউফল সদর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
আহত শওকাত হোসেন বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাবুল মৃধার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শওকাত হোসেন ও সাকিল ইমামের মধ্যে ফেসবুকে তর্ক-বিতর্ক হয়। এ ছাড়া তাঁদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল বলে জানা গেছে। বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদের সামনে তাঁদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সাকিল ইমাম শওকাতকে কুপিয়ে গুরুতর জখম করেন বলে অভিযোগ উঠেছে।
পরে স্থানীয়রা আহত শওকাতকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠান।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “দুজনের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। একজনকে চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। যিনি আঘাত করেছেন, তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি থানা হেফাজতে রয়েছেন। এখন পর্যন্ত কেউ অভিযোগ দেননি। প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। কেউ মামলা না দিলেও তাঁকে আদালতে পাঠানো হবে, আর মামলা দিলেও আদালতে পাঠানো হবে।”
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more