বাউফলে কেশবপুর ইউপি নির্বাচনে জসিম উদ্দিন মাতুব্বরকে সমর্থন
অক্টোবর ২৫, ২০২৬, ১:৪১ পি.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ২৫, ২০২৬, ১:৪১ পি.এম
বাউফলে কেশবপুর ইউপি নির্বাচনে জসিম উদ্দিন মাতুব্বরকে সমর্থন
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার ৪ নম্বর কেশবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে জসিম উদ্দিন (জামশেদ) মাতুব্বরকে সমর্থন দেওয়া হয়েছে। তিনি কেশবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়নের ভরিপাশা মাঝের ঘাট এলাকায় আয়োজিত এক দোয়া, মিলাদ ও মতবিনিময় সভায় উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় জনতার মধ্যে এ বিষয়ে ঐকমত্য হয়।
লাকী সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চেয়ারম্যান পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জসিম উদ্দিন (জামশেদ) মাতুব্বর, মোঃ জসিম উদ্দিন সিকদার, লাকী সিকদার, রুহুল আমিন মাস্টার ও মোঃ আনিসুর রহমান তুলন চৌধুরী।
সভায় উপস্থিত সম্ভাব্য প্রার্থীরা পারস্পরিক আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে ঐক্যবদ্ধ থাকার বিষয়ে একমত হন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও উপস্থিত জনতা জসিম উদ্দিন (জামশেদ) মাতুব্বরকে চেয়ারম্যান পদে সমর্থন জানান। পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় ঐক্য বজায় রেখে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সভায় বক্তারা কেশবপুর ইউনিয়নের উন্নয়ন, জনসেবা এবং নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more