সীতাকুণ্ডে দশম শ্রেণীর স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করে স্বর্ণালংকার ছিনতাই অভিযোগ
অক্টোবর ২৫, ২০২৬, ১:০৩ পি.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ২৫, ২০২৬, ১:০৩ পি.এম
সীতাকুণ্ডে দশম শ্রেণীর স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করে স্বর্ণালংকার ছিনতাই অভিযোগ
অ-অ+
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নে স্কুলে যাওয়ার পথে নাফিয়া সুলতানা তনিমা নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত ও মারধর করে স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। সে স্থানীয় জাফর নগর অর্পণাচরণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৫ অক্টোবর রবিবার সকালে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় তনিমা। পথে দুর্বৃত্তরা তাকে আঘাত করে গলার চেইন ও কানের দুল চিন্তাইকরে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনাটি শিক্ষার্থীদের নিরাপদে বিদ্যালয়ে যাতায়াতের বিষয়টি সামনে এনেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে স্কুল কর্তৃপক্ষ ও এলাকাবাসী। চুরির আঘাতে রক্তাক্ত জাফর নগর অর্পনা চরণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষাথী।
ছবিতে থাকা মেয়েটি নাফিয়া সুলতানা তনিমা। সীতাকুন্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নে অবস্থিত জাফর নগর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর একজন শিক্ষার্থী এস এস সি পরীক্ষার্থী ৷ সে রবিবার সকালে স্কুলে প্রাইভেট পড়ার জন্য ঘর থেকে সুস্থ অবস্থায় বের হয় ।কিন্তু তার আর সুস্থ ভাবে বাড়িতে ফেরা হয়নি। কিছু সন্ত্রাসী জানোয়ারের হায়েনার দল তাকে চুরি দিয়ে আঘাত করে এবং মারধর করে তার গলার চেইন, কানের দুল লুট করে নিয়ে গেছে। একটা বাচ্চা মেয়ে স্বপ্ন নিয়ে স্কুলের উদ্দেশ্যে যায়। স্কুলে যাওয়ার পথে এমন ঘটনা ঘটলে তো মেয়েরা স্কুলে যেতেই ভয় পাবে।
যেকোন পরিবার মেয়ের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত হবে। গ্রাম বাসি এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদের শাস্তি দাবী করছে। এমনিতে আইন শৃঙ্খলার উপর মানুষের আস্থা নাই বর্তমানে, যদি আইনের সঠিক ব্যবহার থাকতো এসব করার সাহস জীবনে ও পেতো না। আমি এই ঘটনার সুষ্ঠ বিচার চাই।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more