বাউফলের প্রধান সড়কে হঠাৎ লুটিয়ে পড়ে প্রবীণের মৃত্যু
Date: 2026-10-07
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ০৭, ২০২৬, ১২:৪৭ পি.এম
বাউফলের প্রধান সড়কে হঠাৎ লুটিয়ে পড়ে প্রবীণের মৃত্যু
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
অন্য একটি গাড়ির অপেক্ষায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন আলম হাওলাদার (৬৫)। হঠাৎ পেছনের দিকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বুধবার (৭অক্টোবর) বিকেল ৫টার দিকে পটুয়াখালীর বাউফল থানা সংলগ্ন জেলা পরিষদ ডাকবাংলোর সামনে এ ঘটনা ঘটে। নিহত আলম হাওলাদার উপজেলার কালাইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত আবদুস সাত্তারের ছেলে। তাঁর এক মেয়ে মুক্তা এবং দুই ছেলে সোহাগ ও সোহেল রয়েছেন।
স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে আলম হাওলাদার মেয়ের বাড়ি নাজিরপুর ইউনিয়নে যান। দুপুরের খাবার শেষে বিকেল সাড়ে ৩টার দিকে নিজ বাড়ি কালাইয়ার উদ্দেশে রওনা হন। বাউফল থানা সংলগ্ন ডাকবাংলোর সামনে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে নেমে অন্য গাড়ির অপেক্ষা করছিলেন তিনি। এ সময় হঠাৎ দাঁড়ানো অবস্থায় পেছনের দিকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান।
ঘটনাস্থলে থাকা সিএনজি চালকরা তাঁকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রেদোয়ান আহমেদ রিফাত জানান, আলম হাওলাদারের মাথায় আঘাতের চিহ্ন ছিল। জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম সিরাজ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হঠাৎ পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।” মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more