প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ০৭, ২০২৬, ৪:৪৩ এ.এম
ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, হাসপাতালে ১৯৯৬ জন
অ-অ+
অনলাইন ডেস্ক:
সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৯৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত ১০ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার দুইজন, ঢাকা দক্ষিণ সিটির একজন এবং ঢাকার বাইরে ঢাকা বিভাগের একজন রয়েছেন। এছাড়া বরিশাল বিভাগের দুইজন, খুলনা বিভাগের তিনজন এবং রাজশাহী বিভাগের একজন মারা গেছেন।
হাসপাতালে নতুন ভর্তি হওয়া ১ হাজার ৯৯৬ জন রোগীর মধ্যে সর্বোচ্চ ৪৮০ জন ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে (ঢাকা সিটি করপোরেশনের বাইরে)। এছাড়া খুলনা বিভাগে ৩০২ জন, চট্টগ্রাম বিভাগে ২৪২ জন, বরিশাল বিভাগে ২০৩ জন, রাজশাহী বিভাগে ১৯৯ জন, ময়মনসিংহ বিভাগে ৯৬ জন, রংপুর বিভাগে ৭৫ জন এবং সিলেট বিভাগে ১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন এলাকায় যথাক্রমে ১৮৭ ও ১৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বমোট ২৮১ জন মারা গেছেন। আর এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯০ হাজার ৩৫৬ জন রোগী। ভর্তি হওয়া রোগীদের মধ্যে পুরুষ ৬২ দশমিক ৩ শতাংশ এবং নারী ৩৭ দশমিক ৭ শতাংশ।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more