বাউফলে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সভা
অক্টোবর ২৯, ২০২৬, ৭:৫১ এ.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ২৯, ২০২৬, ৭:৫১ এ.এম
বাউফলে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সভা
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের হুমকি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা এবং নদ-নদী থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।
সভায় বক্তব্য দেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাউফল পৌরসভার সাধারণ সম্পাদক নুরুল আমীন এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি রুহুল আমীন।
সভায় উপজেলার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের নিরাপত্তা, শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা এবং নদ-নদী থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধারের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন কমিটির সদস্যরা। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং অপরাধ প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট ব্যক্তিরা উপজেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more