বিসিবি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করলেন তামিম-রুবেল
Date: 2026-06-07
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ০৭, ২০২৬, ৭:৪২ এ.এম
বিসিবি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করলেন তামিম-রুবেল
অ-অ+
অনলাইন ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে ভোটগ্রহণকে কেন্দ্র করে মিরপুরে জমে উঠেছে ক্রিকেট অঙ্গন। রোববার সকালে শুরু হওয়া এই নির্বাচনে অংশ
নিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন দেশের ক্রিকেটের দুই পরিচিত মুখ তামিম ইকবাল ও রুবেল হোসেন। ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে ভোট দেন তামিম। একই সময়ে ক্যাটাগরি-১ এর ভোটার
হিসেবে নিজের ভোট প্রদান করেন সাবেক জাতীয় দলের পেসার রুবেল হোসেন। তবে এবারের নির্বাচনে ভোট দেওয়ার পাশাপাশি পরিচালক পদে লড়ছেন তামিমও, যা নির্বাচনে বাড়তি
আগ্রহ তৈরি করেছে। সবচেয়ে বেশি নজর রয়েছে ঢাকা ক্লাবভিত্তিক ক্যাটাগরি-২ এর দিকে।
এই বিভাগে ১২টি পরিচালক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬ জন প্রার্থী।
ফলে এই ক্যাটাগরিতে হাড্ডাহাড্ডি
লড়াইয়ের আভাস মিলছে। তামিমের পাশাপাশি বেশ কয়েকজন পরিচিত ক্রীড়া সংগঠকও রয়েছেন প্রতিযোগিতায়। এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ জন পরিচালক
নির্বাচিত হয়েছেন। আঞ্চলিক ও জেলা ক্রীড়া
সংস্থা প্রতিনিধিদের মধ্য থেকে ৭ জন এবং
অন্য একটি ক্যাটাগরি থেকে ১ জন পরিচালক
আগেই নিশ্চিত হয়েছেন। এবারের নির্বাচনে সরাসরি ভোটের পাশাপাশি ই-ভোটের ব্যবস্থাও
রাখা হয়েছে। জানা গেছে, ৪১ জন ভোটার
অনলাইনে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন, যার বড় অংশই ঢাকা
ক্লাব ক্যাটাগরির কাউন্সিলর। ভোটগ্রহণ শেষ হওয়ার পর রাতেই প্রাথমিক
ফলাফল ঘোষণা করা হতে পারে। দেশের ক্রিকেট প্রশাসনের আগামী দিনের নেতৃত্ব নির্ধারণে এই নির্বাচনকে ঘিরে
সংশ্লিষ্ট মহলে ব্যাপক কৌতূহল ও আলোচনা চলছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more