প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ২৩, ২০২৬, ৯:২৩ এ.এম
বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দাম নিম্নমুখী
অ-অ+
অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক বাজারে
স্বর্ণ ও রুপার দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল
রিজার্ভ চলতি বছরে সুদের হার আরও বাড়াতে পারে—এমন প্রত্যাশা জোরদার
হওয়ায় ডলারের মূল্য বৃদ্ধি পেয়েছে, যা মূল্যবান ধাতুগুলোর ওপর চাপ সৃষ্টি করেছে। একই
সঙ্গে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতির কিছুটা উন্নতি নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের
চাহিদা কমিয়ে দিয়েছে। মঙ্গলবার (২৩ জুন)
স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১১৯ দশমিক ১৩
ডলারে নেমে আসে। একই সময়ে আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার ১ দশমিক ৫ শতাংশ কমে
প্রতি আউন্স ৪ হাজার ১৩৭ দশমিক ১০ ডলারে লেনদেন হয়। বাজার বিশ্লেষকদের
মতে, সাম্প্রতিক সময়ে ডলারের শক্তিশালী অবস্থান স্বর্ণের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
ডলারের দাম বাড়লে অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে পড়ে, ফলে
আন্তর্জাতিক চাহিদা কিছুটা কমে যায়। এদিকে সিএমই ফেডওয়াচের
তথ্য অনুযায়ী, আগামী ডিসেম্বর নাগাদ ফেডের সুদের হার বৃদ্ধির সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে
বেড়েছে। এই প্রত্যাশাই মূলত বিনিয়োগকারীদের স্বর্ণ থেকে ডলারভিত্তিক সম্পদের দিকে ঝুঁকতে
উৎসাহিত করছে। ভূরাজনৈতিক ক্ষেত্রেও
কিছু ইতিবাচক অগ্রগতি বাজারে প্রভাব ফেলেছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনের
লক্ষ্যে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রয়েছে, যা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের আকর্ষণ
কিছুটা কমিয়েছে। বিশ্লেষকরা বলছেন,
এখন বিনিয়োগকারীদের প্রধান নজর রয়েছে যুক্তরাষ্ট্রের আসন্ন ব্যক্তিগত ভোগব্যয় (চঈঊ)
মূল্যসূচকের তথ্যের দিকে। এই তথ্য ভবিষ্যৎ সুদের হার নীতি সম্পর্কে গুরুত্বপূর্ণ ইঙ্গিত
দিতে পারে। শুধু স্বর্ণ নয়,
অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও বড় ধরনের পতন দেখা গেছে। স্পট মার্কেটে রুপার দাম
৪ শতাংশ কমে প্রতি আউন্স ৬২ দশমিক ৫৯ ডলারে নেমেছে। পাশাপাশি প্ল্যাটিনামের দাম ২ শতাংশ
কমে ১ হাজার ৬৪৪ দশমিক ৭৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৩ শতাংশ হ্রাস পেয়ে ১
হাজার ২৩৬ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে। বাজার সংশ্লিষ্টদের
ধারণা, ডলারের গতিপ্রকৃতি এবং ফেডের পরবর্তী নীতিগত সিদ্ধান্তই আগামী দিনগুলোতে স্বর্ণ
ও রুপার দামের প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more