বিএনপি প্রার্থীর লিভ টু আপিল খারিজ-ফুরফুরে হাসনাত

Date: 2026-02-01
news-banner

অনলাইন ডেক্স:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল হয়েছে। তাঁর মনোনয়ন ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করেছে আপিল বিভাগ।

রোববার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এর ফলে নির্বাচনে অংশ নেওয়ার সব আইনি পথ বন্ধ হয়ে গেল মঞ্জুরুল আহসান মুন্সীর।

ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশন গত ১৭ জানুয়ারি তাঁর মনোনয়ন বাতিল করে। হাইকোর্টে রিট ও পরে আপিল বিভাগে আবেদন করলেও কোনো পর্যায়েই তিনি প্রতিকার পাননি।

কুমিল্লা-৪ দেবিদ্বার আসনে হাসনাত আব্দুল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আব্দুল করিম হাতপাখা,  ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী ইরফানুল হক সরকার আপেল প্রতীকে, খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান দেওয়াল ঘড়ি প্রতীকে এবং গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মো. জসীম উদ্দিন ট্রাক প্রতীক নিয়ে।

বিএনপি প্রার্থী বাদ পড়ায় কুমিল্লা-৪ আসনে জামায়াত-নেতৃত্বাধীন জোট সমর্থিত জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ এগিয়ে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

তথ্য-বিডিনিউজ/এম ডিউক

Leave Your Comments