ব্রাহ্মণবাড়িয়ায় ওসির সাথে রুমিন ফারহানার বাকবিতণ্ডা
অক্টোবর ২৩, ২০২৬, ৩:৫২ এ.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ২৩, ২০২৬, ৩:৫২ এ.এম
ব্রাহ্মণবাড়িয়ায় ওসির সাথে রুমিন ফারহানার বাকবিতণ্ডা
অ-অ+
অনলাইন ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা কর্মী-সমর্থকদের নিয়ে সরাইল থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়ার সঙ্গে তর্কে জড়িয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে ওসির কক্ষে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সদ্য সমাপ্ত দুর্গাপূজা চলাকালীন সময়ে মণ্ডপ পরিদর্শনের সময় নিরাপত্তা না দেওয়ার অভিযোগ এবং ওসির বিরুদ্ধে নানা অনিয়মের বিষয়ে জানতে বৃহস্পতিবার রাত ৮টার দিকে থানায় যান রুমিন ফারহানা। রাত ৯টা পর্যন্ত তিনি ওসির কক্ষে অবস্থান করেন।
এ সময় দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। রুমিন ফারহানা ওসিকে উদ্দেশ্য করে বলেন, তিনি অতীতে বড় আওয়ামী লীগ ছিলেন এবং তার বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ রয়েছে। জবাবে ওসি মনজুর কাদের ভূঁইয়া পাল্টা অভিযোগ করে বলেন, সংসদ সদস্য নিজেই আওয়ামী লীগের লোকজনদের শেল্টার দেন এবং তাদের ধরতে নিষেধ করেন।
ঘটনার বিষয়ে ওসি মনজুর কাদের ভূঁইয়া জানান, এমপি শত শত লোক নিয়ে থানায় এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন এবং উদ্দেশ্যমূলকভাবে কিছু লোককে দিয়ে ভিত্তিহীন অভিযোগ তুলিয়েছেন। অন্যদিকে ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেন, একজন নির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে ওসি যে আচরণ করেছেন তা অত্যন্ত অপ্রীতিকর এবং ওসির বিরুদ্ধে দুর্নীতি ও নানা অনিয়মের বিস্তর অভিযোগ রয়েছে। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মু. জালাল উদ্দিন ফাহিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more