চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে ১৫ বছরের চুক্তি
অক্টোবর ০৯, ২০২৬, ৩:৩৩ এ.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ০৯, ২০২৬, ৩:৩৩ এ.এম
চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে ১৫ বছরের চুক্তি
অ-অ+
অনলাইন ডেস্ক:
চট্টগ্রাম বন্দরের সর্বাধিক কনটেইনার পরিবহনকারী নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও ওভারফ্লো কনটেইনার ইয়ার্ড পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়েছে সংযুক্ত আরব আমিরাতের বিশ্বখ্যাত বন্দর পরিচালনাকারী সংস্থা ডিপি ওয়ার্ল্ড। ইনভেস্ট বাংলাদেশের কার্যালয়ে ১৫ বছর মেয়াদি এই পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় এনসিটির মালিকানা, ভূমি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব সম্পূর্ণভাবে বাংলাদেশের হাতেই থাকবে; কেবল বিদেশি প্রতিষ্ঠানটি এর দক্ষতা ও প্রযুক্তিগত আধুনিকায়নে পরিচালনা সংক্রান্ত দায়িত্ব পালন করবে।
এই চুক্তির মাধ্যমে ডিপি ওয়ার্ল্ড নিজস্ব অর্থায়নে টার্মিনালের আধুনিকায়নে প্রথম ১০ বছরে এক হাজার কোটি টাকার বেশি মূলধনি বিনিয়োগ করবে। চুক্তি স্বাক্ষর উপলক্ষে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রায় ৬০০ কোটি টাকা অগ্রিম ফি পাওয়ার পাশাপাশি প্রতি টিইইউ কনটেইনারের রাজস্ব থেকে রয়্যালটি ও বাৎসরিক নির্দিষ্ট ফি গ্রহণ করবে। সেই সাথে বাৎসরিক ন্যূনতম ১২ লাখ ৩০ হাজার টিইইউ কনটেইনার পরিচালনার বাধ্যবাধকতা ও কেপিআই কেন্দ্রিক তদারকি ব্যবস্থা রাখা হয়েছে। এই পদক্ষেপের ফলে দেশীয় কর্মসংস্থান সুরক্ষার পাশাপাশি আন্তর্জাতিক বাজারের সঙ্গে চট্টগ্রাম বন্দরের সংযোগ আরও জোরদার হবে এবং বন্দরের সামগ্রিক পরিচালন সক্ষমতা লক্ষণীয়ভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more