প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: আগস্ট ০৫, ২০২৬, ৬:১৩ এ.এম
চট্টগ্রামে ১০ দিনের পুলিশ হেফাজতে ডেভিড ইমন
অ-অ+
অনলাইন ডেস্ক:
চট্টগ্রামে বহুল আলোচিত হত্যা এবং অবৈধ অস্ত্র উদ্ধারের পৃথক দুটি মামলায় মোবারক হোসেন ইমন ওরফে ‘ডেভিড ইমন’ এবং তার সহযোগীদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২ আগস্ট) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুলিশের আবেদনের শুনানি শেষে এ রিমান্ড আদেশ দেন।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, আসামি ডেভিড ইমনকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের পৃথক দুটি মামলায় মোট ১৪ দিনের (প্রতিটি মামলায় ৭ দিন) রিমান্ডের আবেদন করা হয়েছিল। শুনানি শেষে বিচারক দুটি মামলাতেই ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ জানায়, গত ১৩ জুন পাহাড়তলীতে অনুষ্ঠিত বহুল আলোচিত মাকসুদুল হক চৌধুরী হত্যাকাণ্ডের তদন্তে সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপরাধীদের চিহ্নিত করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামির তথ্যের সূত্র ধরে ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোর সীমান্ত থেকে চার সহযোগীসহ ডেভিড ইমনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফটিকছড়ির কাঞ্চননগর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশের তথ্যমতে, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় ডেভিড ইমনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ দেড় ডজনেরও বেশি মামলা রয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more