প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: আগস্ট ০৫, ২০২৬, ৬:০৫ এ.এম
গোপালগঞ্জে ১৫ আগস্ট পর্যন্ত কড়া নিরাপত্তা
অ-অ+
অনলাইন ডেস্ক:
৫ আগস্ট ‘গণ-অভ্যুত্থান দিবস’ এবং পরবর্তী দিনগুলোতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে নজিরবিহীন নিরাপত্তা বলয় গড়ে তুলেছে স্থানীয় প্রশাসন। আগামী ১৫ আগস্ট পর্যন্ত জেলার স্পর্শকাতর স্থানে টহলে থাকবে ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল থেকেই শহরের গুরুত্বপূর্ণ স্থান ও প্রধান সড়কগুলোতে বিজিবির টহল শুরু হয়েছে। বিজিবির পাশাপাশি জেলা পুলিশ, ৮ প্লাটুন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং ৫ প্লাটুন রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ)-এর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান জানান, গণ-অভ্যুত্থান দিবসের বিভিন্ন কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা এবং সার্বিক পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। এই নিরাপত্তাব্যবস্থা ১৫ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে।
পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, কৌশলগত দিক থেকে গোপালগঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে যৌথ তল্লাশিচৌকি, সার্বক্ষণিক পেট্রোলিং এবং কঠোর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বিনষ্টের যেকোনো অপচেষ্টা শক্ত হাতে মোকাবিলা করা হবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more