কনটেন্ট ক্রিয়েটররা অনুমতি ছাড়া ভিডিও করলেই জেল জরিমানা

Date: 2026-04-22
news-banner

অনলাইন ডেক্স:
আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী। তিনি জানতে চান, অনুমতি ছাড়া ভিডিও ধারণ, অনলাইনে প্রচার এবং ভয় দেখিয়ে চাঁদা আদায়ের মতো ঘটনায় সরকার কী ব্যবস্থা নিচ্ছে।
মন্ত্রী জানান, সদ্য পাস হওয়া সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এ এসব অপরাধের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। আইনের ধারা ২৫ অনুযায়ী ব্ল্যাকমেইলিং, যৌন হয়রানি, রিভেঞ্জ পর্ন বা সেক্সটরশনের উদ্দেশ্যে কোনো তথ্য, ভিডিও বা ছবি প্রচার বা প্রচারের হুমকি দেওয়া অপরাধ হিসেবে গণ্য হবে। এ অপরাধে সর্বোচ্চ ২ বছর কারাদণ্ড বা ১০ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। ভুক্তভোগী নারী বা শিশু হলে শাস্তি বাড়িয়ে সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড বা ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া, অনলাইনে ভয় দেখিয়ে অর্থ আদায় করলে তা প্রতারণা হিসেবে গণ্য হবে এবং এর জন্য সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড বা ৫০ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।
প্রযুক্তিগত দিক থেকেও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। আইনের আওতায় গঠিত জাতীয় সাইবার সুরক্ষা সংস্থা ক্ষতিকর কনটেন্ট দ্রুত অপসারণ বা ব্লক করতে পারবে। পাশাপাশি সাইবার ইমার্জেন্সি রেসপন্স টিম ও ন্যাশনাল সিকিউরিটি অপারেশন সেন্টার রিয়েল-টাইমে এমন অপরাধ শনাক্তে কাজ করবে।
মন্ত্রী আরও বলেন, ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করে ভিডিওর উৎস, সংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যবহৃত ডিভাইস দ্রুত শনাক্ত করা হবে। জরুরি ক্ষেত্রে পরোয়ানা ছাড়াই তল্লাশি ও গ্রেপ্তারের ক্ষমতাও রাখা হয়েছে।
তিনি জানান, বিদেশ থেকে পরিচালিত অপরাধের ক্ষেত্রেও আইন প্রযোজ্য হবে এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।
 
তথ্য-বিডিপ্রতিদিন
বিডিফেস/ মেহেদী হাসান দ্বীপ

Leave Your Comments