দশমিনায় নৌযান শুমারী তথ্য সংগ্রহকারীদের পরীক্ষা অনুষ্ঠিত
Date: 2026-07-20
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ২০, ২০২৬, ১২:৫২ পি.এম
দশমিনায় নৌযান শুমারী তথ্য সংগ্রহকারীদের পরীক্ষা অনুষ্ঠিত
অ-অ+
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি:
স্বচ্ছ প্রক্রিয়ায় “নৌযান শুমারী-২০২৬” প্রকল্পে তথ্য সংগ্রহকারীদের লিখিত ও ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০ টায় পটুয়াখালীর দশমিনা উপজেলায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অধীনে নৌযান শুমারী-২০২৬ প্রকল্পের জন্য তথ্য সংগ্রহকারীদের বিয়াম ল্যাবরেটারি স্কুলে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন হয়েছে।
উপজেলা পরিসংখ্যান অফিস সূত্রে জানা যায়, উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে ০৪ জন, দশমিনা সদর ইউনিয়ন ০৬ জন, রণগোপালদী ইউনিয়নে ০৫ জন ও চরবোরহান ইউনিয়নে ০৩ জন তথ্য সংগ্রহকারীর বিপরীতে আবেদন করে ৪৪টি। এরমধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৪ জন। লিখিত ও ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হয় ১৮ জন তথ্যসংগ্রহকারী।
এসময় উপস্থিত ছিলেন- নৌযান শুমারী কমিটির সভাপতি ও দশমিনা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহামুদ হাসান মৃধা, নৌযান শুমারী কমিটির সদস্য সচিব ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মনিরুল হক, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা নিজামুল হক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এস.এ আরিফুর রহমান প্রমূখ।
এসময় নৌযান শুমারীর সদস্য সচিব ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মনিরুল হক বলেন, উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের দিক নির্দেশনায় এই স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় সাধারণ মানুষ ও চাকরি প্রার্থীরা সন্তোষ প্রকাশ করেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more