প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ০৫, ২০২৬, ১:২১ পি.এম
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ ঝড়ো হাওয়ার আশঙ্কা
অ-অ+
অনলাইন ডেস্ক: দেশের বিভিন্ন অঞ্চলে আজ বিকেল থেকে
রাত পর্যন্ত বজ্রসহ ঝড়ো হাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে ঢাকাসহ ১৪ জেলার ওপর
দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০
কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। শুক্রবার প্রকাশিত অভ্যন্তরীণ নদীবন্দর সতর্কবার্তায় বলা হয়, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে
বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সঙ্গে ঝোড়ো আবহাওয়া সৃষ্টি হতে পারে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট
এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক
সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে এই ঝড়ো হাওয়া
প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার
পূর্বাভাসে দেশের অধিকাংশ বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের
বিভিন্ন স্থানে দমকা হাওয়া, বজ্রপাত এবং মাঝারি মাত্রার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের কয়েকটি এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য ঝড়-বৃষ্টি ও
বজ্রপাতের কারণে জনসাধারণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। তথ্য: কালের কন্ঠ মেহেদী হাসান দীপ
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more