প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ৩:৩১ এ.এম
জাতিসংঘ অধিবেশনে তারেক-এরদোয়ান বৈঠক
অ-অ+
অনলাইন ডেস্ক:
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দুই দেশের মধ্য বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের জোরালো প্রত্যয় ব্যক্ত করা হয়।
মঙ্গলবার বিকেলে নিউ ইয়র্কের ইউনাইটেড নেশনস প্লাজায় অবস্থিত 'তুর্কি হাউস'-এ এই শীর্ষ বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য, অর্থায়ন এবং নতুন বিনিয়োগের ক্ষেত্র প্রসারিত করার বিষয়ে দুই নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে দুই দেশ কীভাবে একসাথে কাজ করতে পারে, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
উচ্চপর্যায়ের এই দ্বিপক্ষীয় বৈঠকে অন্যান্যের মধ্যে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান উপস্থিত ছিলেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রের প্রধানদের সাথে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় প্রধানমন্ত্রীর এই ধারাবাহিক বৈঠকগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more