খেলার মাঝেই নাইজেরিয়ান ফরোয়ার্ডের মৃত্যু

Date: 2026-04-25
news-banner

অনলাইন ডেক্স :
খেলার মাঝেই অজ্ঞান হয়ে মাঠেই প্রাণ হারিয়েছেন নাইজেরিয়ার সাবেক ফুটবলার মাইকেল এনেরামো। তার মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে হৃদরোগে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে নাইজেরিয়া ফুটবল ফেডারেশন (এনএফএফ)।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে নাইজেরিয়ার কাদুনার উঙ্গওয়ান ইয়েলওয়া এলাকায় অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচে এ ঘটনা ঘটে। ম্যাচের প্রথমার্ধে পুরো সময় খেলেন ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ড। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নামার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।
এনএফএফ এক বিবৃতিতে জানায়, দ্বিতীয়ার্ধ শুরুর পাঁচ মিনিটের মধ্যেই সম্ভবত কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন এনেরামো। পরে মাঠেই তার মৃত্যু হয়।
সংস্থাটির সাধারণ সম্পাদক মোহাম্মেদ সানুসি বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। এই মুহূর্তে আমি ভাষাহীন।”
২০০৯ সালের ফেব্রুয়ারিতে জ্যামাইকার বিপক্ষে প্রীতি ম্যাচে নাইজেরিয়ার হয়ে অভিষেক হয় এনেরামোর। একই বছরের মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোল করেন তিনি। জাতীয় দলের হয়ে মোট ১০টি ম্যাচ খেলেছিলেন এই ফরোয়ার্ড।
তার আকস্মিক মৃত্যুতে নাইজেরিয়ার ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
 
তথ্য-আরটিভি
বিডিফেস/ সুমাইয়া শিমু

Leave Your Comments