মণিরামপুরে ভুয়া তথ্য দিয়ে সার ডিলারশিপ নেওয়ার অভিযোগ
অক্টোবর ২৩, ২০২৬, ৪:০৭ এ.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ২৩, ২০২৬, ৪:০৭ এ.এম
মণিরামপুরে ভুয়া তথ্য দিয়ে সার ডিলারশিপ নেওয়ার অভিযোগ
অ-অ+
অনলাইন ডেস্ক:
মণিরামপুর উপজেলায় রডের গোডাউন দেখিয়ে ভুয়া তথ্য প্রদানের মাধ্যমে সার ডিলারশিপ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রওশনারা খাতুন নামের এক মহিলার বিরুদ্ধে। স্থানীয় প্রশাসন এবং কৃষি বিভাগের নিয়ম-নীতির তোয়াক্কা না করে তিনি এই প্রতারণার আশ্রয় নিয়েছেন বলে দাবি করা হচ্ছে।
অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত রওশনারা খাতুন সরকারি ফ্যামিলি কার্ডের শুমারির সুপারভাইজার হিসেবে কর্মরত আছেন। ডিলারশিপ পাওয়ার জন্য তিনি কর্তৃপক্ষের কাছে যেসব কাগজপত্র ও তথ্যাদি জমা দিয়েছিলেন, তার একটি বড় অংশই সাজানো ও মিথ্যা বলে স্থানীয়দের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে, রওশনারা খাতুনের স্বামী আফজল হোসেনকে সম্প্রতি ডিবি পুলিশ এক বিশেষ অভিযানে ইয়াবা ও মাদক ব্যবসার নগদ টাকাসহ আটক করেছে। তাকে মাদক কারবারি এবং প্রতারক হিসেবে চিহ্নিত করার ফলে রওশনারার এই ডিলারশিপ পাওয়ার নৈতিকতা ও বৈধতা নিয়েও জনমনে বড় প্রশ্ন উঠেছে। এই বিস্তারিত তথ্যগুলো নিয়ে এখন পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more