নওগাঁয় ব্যাংক কর্মকর্তাদের মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাই
Date: 2026-10-07
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ০৭, ২০২৬, ৪:১৩ এ.এম
নওগাঁয় ব্যাংক কর্মকর্তাদের মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাই
অ-অ+
অনলাইন ডেস্ক:
নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার দুই কর্মকর্তাকে রড দিয়ে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলার আবাদপুকুর-আদমদিঘী আঞ্চলিক সড়কের পারইল ব্রিজের পাশের টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যাংক কর্মকর্তারা হলেন আবাদপুকুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার কর্মী মো. নাজমুল (৩২) ও রাসেল (২৮)।
ব্যাংক শাখাটির স্বত্বাধিকারী ফিরোজ হোসেন জানান, সান্তাহার ইসলামী ব্যাংক শাখা থেকে উত্তোলন করা ৩০ লাখ টাকা এবং এজেন্টের নিজস্ব ৪ লাখ টাকাসহ মোট ৩৪ লাখ টাকা ব্যাগে নিয়ে মোটরসাইকেলে আবাদপুকুরে ফিরছিলেন ওই দুই কর্মকর্তা। পথিমধ্যে পারইল ব্রিজের কাছে পৌঁছালে দুটি মোটরসাইকেলে এসে হেলমেট পরা চারজন ছিনতাইকারী তাদের পথরোধ করে। এসময় রড দিয়ে তাদের এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করা হয় এবং টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের পাশাপাশি ছিনতাইকৃত টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more