অনলাইন ডেক্স: পঞ্চগড়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে
আন্তঃজেলা একটি ডাকাত চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় তাদের কাছ
থেকে দেশীয় অস্ত্র ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়। সোমবার (২০ এপ্রিল) রাতে গোপন তথ্যের ভিত্তিতে
থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ টিম শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। পরিস্থিতি
নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্টও বসানো হয়। পুলিশ জানায়, প্রথমে পঞ্চগড় আধুনিক সদর
হাসপাতালের সামনে থেকে একটি মাইক্রোবাসসহ দুইজন সন্দেহভাজনকে আটক করা হয়। পরে তাদের
দেওয়া তথ্যের ভিত্তিতে জেলার সাতমেরা ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আরও আটজনকে গ্রেপ্তার
করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার
করা হয়। রবিউল ইসলাম, পঞ্চগড়ের পুলিশ সুপার, বলেন
যে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই চক্রটিকে আটক করা সম্ভব হয়েছে। তিনি জানান,
আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে তাদের নেটওয়ার্ক ও পূর্বের অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা
খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায়
সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে এবং চক্রটির সঙ্গে
জড়িত অন্য সদস্যদেরও শনাক্ত করার চেষ্টা চলছে। তথ্য-বিডিপ্রতিদিন বিডিফেস/ মেহেদী হাসান
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more