প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল
Date: 2026-09-23
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ৪:০৮ এ.এম
প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল
অ-অ+
অনলাইন ডেস্ক:
গ্রাহক হয়রানি ও শোষণ বন্ধে বিদ্যুতের 'গণবিরোধী' প্রিপেইড মিটার বাতিল এবং জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি রংপুর জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় নগরীর প্রেস ক্লাব চত্বরে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশ থেকে বিদ্যুৎ খাতের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ, সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত করা, বেসরকারিকরণের তৎপরতা বন্ধ এবং গ্রাহকদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের ৬ দফা দাবি তুলে ধরা হয়।
সংগঠনের জেলা সদস্যসচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে স্থানীয় নাগরিক সমাজ ও সাধারণ নেতৃবৃন্দ বক্তব্য দেন। আন্দোলনকারী নেতারা হুশিয়ারি দিয়ে জানান, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংস্কার এবং গ্রাহকস্বার্থ বিরোধী সিদ্ধান্ত বাতিলের দাবিগুলো মেনে নেওয়া না হলে আগামীতে হরতাল ও অবরোধের মতো আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে। সমাবেশ শেষে একটি মশাল মিছিল বের হয়ে রংপুরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more