ট্রান্সফরমার চুরি ‘মড়ার উপর খাড়ার ঘা’, সংসদে ড. মাসুদের ক্ষোভ
Date: 2026-06-07
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ০৭, ২০২৬, ৩:৪৪ পি.এম
ট্রান্সফরমার চুরি ‘মড়ার উপর খাড়ার ঘা’, সংসদে ড. মাসুদের ক্ষোভ
অ-অ+
বাউফল পটুয়াখালী প্রতিনিধি: দেশে বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। রোববার (৭জুন) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “মাননীয় স্পিকার, বিদ্যুতের ট্রান্সফরমার চুরি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এটি মড়ার উপর খাড়ার ঘা হয়ে উঠেছে।” সংসদে উত্থাপিত এ বিষয়ে জবাব দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, “আমার মনে হয় না কোনো দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এত দীর্ঘ বিদ্যুৎ লাইন পাহারা দিয়ে ট্রান্সফরমার চুরি পুরোপুরি বন্ধ করতে পারবে।” তবে ট্রান্সফরমার চুরি রোধে আরও কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার বিষয়টি সংসদীয় আলোচনায় গুরুত্ব পায়। এ সময় বিদ্যুৎ অবকাঠামো সুরক্ষা, নজরদারি বৃদ্ধি এবং চোরচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। উল্লেখ্য, দেশের বিভিন্ন এলাকায় সম্প্রতি বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা বেড়ে যাওয়ায় গ্রাহকরা ভোগান্তির মুখে পড়ছেন এবং বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more