প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ০১, ২০২৬, ৪:১২ এ.এম
১৫ অক্টোবরের মধ্যে ৫০০ উপজেলায় এনসিপির কমিটি
অ-অ+
অনলাইন ডেস্ক:
তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করতে উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ১৫ অক্টোবরের মধ্যে দেশের ৫০০টি উপজেলায় দলটি তাদের আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে বলে জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সারজিস আলম উল্লেখ করেন, দেশের ৫০০ উপজেলার মধ্যে ইতোমধ্যে ২৭৬টিতে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ঢাকা ব্যতিরেকে দেশের অন্য ১১টি মহানগরের ৬১টি থানার মধ্যে ৩৪টি থানায় কমিটি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
সংগঠনটির ধারাবাহিক এই কাঠামোগত বিস্তারের অংশ হিসেবে পৌরসভাগুলোতেও সমানভাবে কাজ চলছে। আগামী ৩০ অক্টোবরের মধ্যে দেশের ৩৩০টি পৌরসভায় আহ্বায়ক কমিটি গঠনের চূড়ান্ত পরিকল্পনা নিয়ে এগোচ্ছে দলটি।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more