বাউফলের সাবেক মেয়র জিয়াউল হক জুয়েল ঢাকায় গ্রেফতার
Date: 2026-10-01
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ০১, ২০২৬, ১২:৪০ পি.এম
বাউফলের সাবেক মেয়র জিয়াউল হক জুয়েল ঢাকায় গ্রেফতার
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল ৩০ সেপ্টেম্বর (বুধবার) রাত আনুমানিক ১২টার দিকে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই জিয়াউল হক জুয়েল আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে বাউফল থানায় একাধিক মামলা রয়েছে এবং এর মধ্যে ৩টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটককৃত সাবেক মেয়রকে রাজধানীর মিন্টু রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর ও আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more