প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ০১, ২০২৬, ৬:২৭ এ.এম
বাউফলে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
‘দীর্ঘ জীবন, নতুন ভাবনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সালেহ আহমেদ বলেন, প্রবীণরা আমাদের সমাজের অভিজ্ঞ ও শ্রদ্ধেয়জন। তাদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা ও জ্ঞান নতুন প্রজন্মের জন্য শিক্ষণীয়। প্রবীণদের প্রতি সম্মান ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা সমাজের সবার দায়িত্ব।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে শতায়ু মানুষদের রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়া হয়। বাংলাদেশেও সুস্থ ও দীর্ঘ জীবনযাপনকারী প্রবীণদের নাগরিক সংবর্ধনা দেওয়ার বিষয়ে ভবিষ্যতে উদ্যোগ নেওয়ার চিন্তাভাবনা করা যেতে পারে।
আলোচনা সভায় আরও বক্তব্য ও উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. সবুজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, এনজিও প্রতিনিধি আবদুল খালেকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও অসচ্ছল প্রবীণরা।
সভায় বক্তারা প্রবীণদের সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, মর্যাদা ও পারিবারিক যত্ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more