পটুয়াখালীর বাউফলে নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে পানি ও স্যানিটেশনভিত্তিক উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ঢাকা আহ্ছানিয়া মিশন (DAM) বাস্তবায়িত Building Water & Sanitation Entrepreneurship (BW&SE) Program-এর উপজেলা পর্যায়ের ফেইজ-আউট, সমন্বয় ও সমাপনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২০২২ সালে বাউফল সদর, দাসপাড়া, বগা ও কনকদিয়া ইউনিয়নে প্রকল্পটির কার্যক্রম শুরু হয়। প্রকল্পের আওতায় নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় পর্যায়ে WASH উদ্যোক্তা, পানি সরবরাহ ব্যবসা, স্যানিটেশন ও ক্লিনিং সার্ভিস, কমিউনিটি গ্রুপ এবং যুব ও কিশোর-কিশোরী উদ্যোগ গড়ে তোলার কার্যক্রম পরিচালিত হয়।
সভায় প্রকল্পের বাস্তবায়িত কার্যক্রম, প্রধান অর্জন, ফলাফল ও অভিজ্ঞতা তুলে ধরা হয়। একই সঙ্গে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর গড়ে ওঠা WASH উদ্যোগগুলোর স্থায়িত্বশীলতা এবং স্থানীয় পর্যায়ে কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে মতবিনিময় করা হয়।
বিশেষ করে WASH উদ্যোক্তা, পাইপড ওয়াটার ব্যবসা, স্যানিটেশন ও ক্লিনিং সার্ভিস, কমিউনিটি সাপোর্ট গ্রুপ এবং যুব ও কিশোর-কিশোরী উদ্যোগগুলো কীভাবে প্রকল্প-পরবর্তী সময়ে স্থানীয়ভাবে পরিচালিত ও টেকসই করা যায়, সে বিষয়ে আলোচনা হয়।
সভায় Upazila WASH Profile, Project Progress Book ও সংশ্লিষ্ট নথিপত্র উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। বক্তারা নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে স্থানীয় মালিকানা, উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং সরকারি দপ্তর ও ইউনিয়ন পরিষদের সঙ্গে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ। তিনি প্রকল্পের অর্জন ও স্থানীয় পর্যায়ে এর কার্যক্রম অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরে প্রকল্প-পরবর্তী সময়ে সংশ্লিষ্ট অংশীজনদের দায়িত্বশীল ভূমিকা ও সমন্বয়ের ওপর গুরুত্ব দেন।
সভায় ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রকল্প কো-অর্ডিনেটর প্রদীপ মন্ডল, মনিটরিং অফিসার মিরাজ মিয়া ও লিড অফিসার মরিয়মসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তা এবং Max Social Enterprise-এর Operational Manager সনাতন চন্দ্র দে উপস্থিত ছিলেন। এছাড়া বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাইটিভির প্রতিনিধি অহিদুজ্জামান ডিউক, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরনবী, বগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল হোসেন, এনজিও প্রতিনিধি আবদুল খালেকসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কমিউনিটি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Building Water & Sanitation Entrepreneurship (BW&SE) Program বাস্তবায়নে ঢাকা আহ্ছানিয়া মিশনকে অর্থায়ন ও কারিগরি সহায়তা দিয়েছে Max Foundation Bangladesh.
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাউফল উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তর, ইউনিয়ন পরিষদ, WASH উদ্যোক্তা, কমিউনিটি প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more