প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২৮, ২০২৬, ১:০৪ পি.এম
নলছিটিতে যুবদলের মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল
অ-অ+
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর যুবদল।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নলছিটি শহরে আয়োজিত মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন শাহিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য সচিব পলাশ সজ্জন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লাভলু সিকদার, যুগ্ম আহ্বায়ক রেজওয়ানুল হক, নুরুজ্জামান শিমুল, পৌর যুবদলের আহ্বায়ক রুস্তম শরীফ, সদস্য সচিব সালাউদ্দিন রাজন, যুগ্ম আহ্বায়ক সোহাগ মুন্সি ও সাইফুল ইসলাম রাজিবসহ বিভিন্ন ইউনিয়নের নেতারা।
সভায় বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্যের ষড়যন্ত্র করছে। নলছিটিতে এ ধরনের কর্মকাণ্ডের কোনো সুযোগ দেওয়া হবে না বলেও তারা মন্তব্য করেন।
বক্তারা আরও বলেন, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more