এক ফ্রেমে সিনবাদ, আলাদিন ও আলীবাবা: হলিউডের নতুন সিরিজ
অক্টোবর ১৮, ২০২৬, ৬:০৫ এ.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ১৮, ২০২৬, ৬:০৫ এ.এম
এক ফ্রেমে সিনবাদ, আলাদিন ও আলীবাবা: হলিউডের নতুন সিরিজ
অ-অ+
অনলাইন ডেস্ক:
রূপকথার জনপ্রিয় কাল্পনিক চরিত্রগুলোকে এবার দেখা যাবে একই সূত্রে গাঁথা এক নতুন অভিযানে। জাদুর প্রদীপ, অজানা দ্বীপের দুঃসাহসিক যাত্রা কিংবা গুপ্তধনের রোমাঞ্চকে কেন্দ্র করে হলিউডে তৈরি হতে যাচ্ছে ১০ পর্বের লাইভ-অ্যাকশন ফ্যান্টাসি সিরিজ ‘অ্যারাবিয়ান নাইটস’। ‘আরব্য রজনী’ বা ‘ওয়ান থাউজেন্ড অ্যান্ড ওয়ান নাইটস’ অবলম্বনে নির্মিত এই সিরিজে একই গল্পের পটভূমিতে প্রথমবারের মতো একত্রিত হচ্ছেন দুঃসাহসী নাবিক সিনবাদ, জাদুর প্রদীপের অধিকারী আলাদিন ও বুদ্ধিমান আলীবাবা।
ভেরিটাস এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মিতব্য এই সিরিজের কাহিনিতে এই তিন চরিত্রের সঙ্গে যুক্ত থাকবেন শাহেরজাদ। গল্পে তারা এক অশুভ জাদুকরের বিরুদ্ধে লড়াই করে পৃথিবীকে রক্ষার অভিযানে নামবেন। সেই দুঃসাহসিক অভিযানের মধ্য দিয়েই শাহেরজাদ হয়ে উঠবেন সর্বকালের অন্যতম সেরা গল্পকার এবং তাদের এসব অভিজ্ঞতাই পরবর্তীতে রূপ নেবে কালজয়ী রূপকথায়।
সিরিজটির চিত্রনাট্য রচনা করছেন ‘কিংস’খ্যাত কামরান পাশা এবং ‘স্পার্টাকাস’-এর চিত্রনাট্যকার স্টিভেন এস ডিনাইট। চিত্রনাট্যকারদের মতে, মূল কাহিনির রোমাঞ্চ ও সাংস্কৃতিক সত্যতা বজায় রেখেই আধুনিক দর্শকদের উপযোগী করে এটি তৈরি করা হচ্ছে। একাধিক মৌসুমে এগিয়ে নেওয়ার পরিকল্পনাসহ সিরিজটির শুটিং ২০২৭ সালের সেপ্টেম্বরে বাহরাইন সরকারের সহায়তায় বাহরাইনে শুরু হওয়ার কথা রয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more