অনলাইন
ডেক্স:
জেলা
হবিগঞ্জের বাহুবল মডেল থানার ওসি মো. সাইফুল ইসলামকে হুমকির অভিযোগে উপজেলা বিএনপির
সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার
(২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে জেলার শায়েস্তাগঞ্জ এলাকার নিজ বাসা থেকে তাকে আটক
করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ বিষয়ে
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শামীম হাসান তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। একইভাবে
সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) মো. জহিরুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের
চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এর আগে
২১ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে উপজেলা বিএনপি সভাপতির সঙ্গে ওসির একটি কথোপকথনের
অডিও ছড়িয়ে পড়ে। তবে অডিওটি কবে রেকর্ড করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ভাইরাল হওয়া
রেকর্ডে বিএনপি নেতা তুষারকে ওসিকে উদ্দেশ করে বলতে শোনা যায়, “বাহুবলে চাকরি করতে
হলে আমারে কইয়া করন লাগব”-যা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। ঘটনার পর আইনশৃঙ্খলা
বাহিনী বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।
তথ্য-কালবেলা
বিডিফেস/এম
ডিউক