অনলাইন ডেক্স: বাংলাদেশে সেনা কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার পরিচয় ভুয়া ব্যবহার
করে প্রতারণার ঘটনায় নতুন করে সতর্কতা জারি করেছে বাংলাদেশ সেনাবাহিনী| বৃহস্পতিবার
(৯ এপ্রিল) আইএসপিআর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জনসাধারণকে সচেতন থাকার
আহ্বান জানানো হয়| বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র ডিজিএফআই এবং সেনাবাহিনীর
উচ্চপদস্থ কর্মকর্তাদের ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে এবং বিভিন্ন
অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করছে| তারা সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ইউনিফর্ম
পরিহিত কর্মকর্তাদের ছবি সংগ্রহ করে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে হোয়াটসঅ্যাপে
ভুয়া প্রোফাইল ˆতরি করে প্রতারণার ফাঁদ পেতেছে| বাংলাদেশ সেনাবাহিনী স্পষ্ট করে জানিয়েছে, তারা কখনোই ব্যক্তিগত
ফোনকল বা বার্তার মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করে না| তাই কেউ যদি নিজেকে
সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে হুমকি দেয় বা কোনো সুবিধা দাবি করে, তাহলে সেটিকে
প্রতারণা হিসেবে বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে| এ ধরনের ঘটনায় দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার পাশাপাশি
সংশ্লিষ্ট মোবাইল ন¤^রসহ তথ্য দেওয়ার অনুরোধ করা হয়েছে| একই সঙ্গে প্রতারকদের বিরুদ্ধে
আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলেও জানানো হয়| সেনাবাহিনী সবাইকে সতর্ক থেকে এ ধরনের প্রতারণা থেকে নিজেদের সুরক্ষিত
রাখার জন্য সচেতন থাকার আহ্বান জানিয়েছে|
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more