বাউফলে দুই গরু চোর আটক; কশাই সিহাবের ঘরে মিললো গরু

Date: 2026-04-09
news-banner

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর পশ্চিম লোহালিয়া এলাকা থেকে চুরি হওয়া একটি গরু বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের বাহেরচর বাজারের এক কশাইয়ের গোয়ালঘর থেকে উদ্ধার করা হয়েছে| এ ঘটনায় চোরচক্রের দুই সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা|
আটকরা হলেন—বাকেরগঞ্জ থানার দক্ষিণ কাজলাকাটি এলাকার মৃত ইছাহাক হাওলদারের ছেলে আব্দুর রব হাওলদার (৪৫) এবং বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের চর আলগি গ্রামের মৃত আলতাফ গাজীর ছেলে সাইফুল ওরফে কালু গাজী (৩২)|
স্থানীয় সূত্রে জানা যায়, চুরি হওয়া গরুটি বাহেরচর বাজার এলাকার কশাই শিয়াব সিকদারের কাছে ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়| বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা চোরচক্রের দুই সদস্যকে আটক করে পুলিশে খবর দেন| পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় এবং শিয়াব সিকদারের গোয়ালঘর থেকে গরুটি উদ্ধার করে|

BYhKFy1.jpeg
চোরাই গরুর ক্রেতা শিয়াব সিকদার কাছিপাড়া ইউনিয়নের মরহুম ˆতয়বুর রহমান সিকদারের ছেলে| তিনি পেশায় কশাই এবং বাহেরচর বাজারের খেয়াঘাটে তার একটি দোকান রয়েছে|
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, সম্প্রতি শিয়াব সিকদার চোরাই গরু কেনাবেচার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে| এর আগেও তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন হয়েছে|
আটক দুই ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তারা চুরি করা গরু শিয়াব সিকদারের কাছে বিক্রি করতেন এবং লোহালিয়া থেকে চুরি হওয়া গরুটিও তার কাছেই বিক্রি করা হয়েছে|
এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী|
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল ইসলাম রাজ্জাক বলেন, “ঘটনার সঙ্গে জড়িত কেউই পার পাবে না| সকলকে আইনের আওতায় আনা হবে|

Leave Your Comments