বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী বাউফলের কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের শিক্ষকদের
সাথে অসাধাচারণ ও মব সৃষ্টি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১মার্চ) দুপুর ১টায় কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ
মিলনায়তনে কলেজের শিক্ষক ও কর্মচারীরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনায়েত
হোসেন অভিযোগ করেন, ব্যাক্তিগত স্বার্থ সিদ্ধি হাসিলের লক্ষ্যে বাউফল উপজেল গণঅধিকার
পরিষদের সাংগঠনিক সম্পাদক ও জুলাই যোদ্ধাপরিচয়ে মব সৃষ্টির চেষ্টা চালান হাসান মাহমুদ।
এ ঘটনায় কলেজের শিক্ষকরা ন্যায় বিচার আশা করছেন।
তিনি আরও বলেন, শিক্ষকদের হেনস্তা ও মব সৃষ্টির চেষ্টায় অত্র কলেজের
সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহম্মেদ এর কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। এছাড়া
কলেজের ভাবমূর্তি ক্ষুন্ন করায় গণঅধিকার পরিষদ বাউফলের দায়িত্বশীলদের অবহিত করা হবে।
তবে এবিষয়ে কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও যুব অধিকার পরিষদ বাউফল
উপজেলা সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ উপজেলা পরিষদ গেটের সামনে সংবাদ সম্মেলন করে
সাংবাদিকদের বলেন, তাদের অভিযোগ ভিত্তিহীন। আমার সাথে যা হয়েছে তা সারাদেশ ও বিশ্ববাসী
দেখেছে। সংবাদ সম্মেলনে কলেজের শিক্ষক কর্মচারী ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা
উপস্থিত ছিলেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more