প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২২, ২০২৬, ২:২৮ পি.এম
বাউফলে মেয়র প্রার্থী রিয়াজ খানের গণসংযোগ
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন মেয়র প্রার্থী ও অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রিয়াজ হোসেন খান (পিপিএম)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌরশহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় ব্যবসায়ী, পথচারী, স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
গণসংযোগকালে রিয়াজ হোসেন খান পৌরসভার বিভিন্ন সমস্যা ও নাগরিকদের প্রত্যাশার কথা শোনেন। তিনি বলেন, পৌরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করা, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভা গড়ে তোলা এবং মানুষের সেবাকে অগ্রাধিকার দেওয়াই তাঁর লক্ষ্য।
এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা ও দোয়া কামনা করেন। গণসংযোগে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more