মন্দা কাটিয়ে চাঙ্গা বিটকয়েন, দাম পেরিয়ে গেল ৮৫ হাজার ডলার
Date: 2026-09-22
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২২, ২০২৬, ৫:০৪ এ.এম
মন্দা কাটিয়ে চাঙ্গা বিটকয়েন, দাম পেরিয়ে গেল ৮৫ হাজার ডলার
অ-অ+
অনলাইন ডেস্ক:
দীর্ঘদিনের মন্দা ও অস্থিরতা কাটিয়ে বিশ্বব্যাপী ক্রিপ্টোকারেন্সির বাজারে ফের বড় ধরনের চাঙ্গাভাব ফিরে এসেছে। বহুল আলোচিত ডিজিটাল মুদ্রা বিটকয়েনের দাম এক লাফে বেড়ে ৮৫ হাজার মার্কিন ডলার অতিক্রম করেছে, যা চলতি বছরের জানুয়ারির পর সর্বোচ্চ। বাজার বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘদিনের ‘ক্রিপ্টো শীতকাল’ বা মন্দা কাটিয়ে বাজার এখন শক্তিশালী প্রবৃদ্ধির দিকে ধাবিত হচ্ছে।
তথ্য প্রদানকারী প্রতিষ্ঠান ‘কয়েনমেট্রিক্স’-এর উপাত্ত অনুযায়ী, সাম্প্রতিক লেনদেনে বিটকয়েনের দর প্রায় ৩.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮৪,২৫৬ ডলারে পৌঁছে এবং দিনের এক পর্যায়ে তা সর্বোচ্চ ৮৫,২২৯ ডলারে ওঠে। বিগত তিন মাসে ক্রিপ্টোকারেন্সিটির মূল্য বেড়েছে প্রায় ৩৫ শতাংশ এবং কেবল শেষ পাঁচ দিনেই বেড়েছে ৭ শতাংশের বেশি। যদিও গত বছরের অক্টোবরে বিটকয়েন তার ইতিহাসের সর্বোচ্চ ১ লাখ ২৬ হাজার ডলারের রেকর্ড গড়েছিল, তবে সাম্প্রতিক এই মূল্যবৃদ্ধি বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস পুনরায় ফিরিয়ে আনছে।
বিনিয়োগকারী প্রতিষ্ঠান ‘বিটওয়াইজ’-এর প্রধান বিনিয়োগ কর্মকর্তা ম্যাট হাউগান এই পরিস্থিতিকে ‘ক্রিপ্টো বসন্ত’ হিসেবে অভিহিত করেছেন। তিনি উল্লেখ করেন, ব্লাক ব্ল্যাকরকের মতো বিশ্বখ্যাত বড় আর্থিক প্রতিষ্ঠানের সম্পৃক্ততা বৃদ্ধি এবং ব্লকচেইন নেটওয়ার্কগুলোতে লেনদেনের হার বাড়ায় এই খাতের মূল ভিত্তি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে। এছাড়া আর্থিক বিশ্লেষণী সংস্থা ‘বিটিআইজি’-এর মতে, বিটকয়েনের দাম ৭৫ হাজার ডলারের শক্তিশালী সাপোর্ট লেভেলে টিকে থাকলে খুব শীঘ্রই তা ৯০ হাজার ডলারের ঘর স্পর্শ করতে পারে।
এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটে ক্রিপ্টো খাতের জন্য নির্দিষ্ট আইনি কাঠামো তৈরির সংক্রান্ত ‘ক্লারিটি অ্যাক্ট’ পাস আটকে যাওয়া সত্ত্বেও বাজারের এই ঊর্ধ্বমুখী যাত্রায় কোনো ব্যাঘাত ঘটেনি। বিটকয়েনের চাঙ্গাভাবের ওপর ভর করে মার্কিন প্রি-মার্কেট ট্রেডিংয়ে কয়েনবেইস ও মাইক্রোস্ট্র্যাটেজির মতো ক্রিপ্টো-সংশ্লিষ্ট অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দামও ইতিবাচক ধারায় ফিরতে দেখা গেছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more