প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ২৪, ২০২৬, ৬:৫২ এ.এম
বেসক্যাম্পে সতীর্থদের সঙ্গে মেসির জন্মদিন উদযাপন
অ-অ+
অনলাইন
ডেস্ক: বিশ্বমঞ্চে
মাঠে ও মাঠের বাইরে সবসময়ই বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকেন লিওনেল মেসি। এবারও
তার ব্যতিক্রম হলো না। চলমান ফুটবল বিশ্বকাপের শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করার আনন্দের
রেশ কাটতে না কাটতেই বিশ্বকাপ শিবিরে নিজের ৩৯তম জন্মদিন উদযাপন করলেন এই আর্জেন্টাইন
অধিনায়ক। অস্ট্রিয়ার
বিপক্ষে অনবদ্য জোড়া গোল করে দলকে জেতানোর পরদিনই সতীর্থ ও কোচিং স্টাফদের সাথে নিয়ে
জন্মদিনের কেক কাটেন বিশ্বফুটবলের এই মহাতারকা। আর্জেন্টিনার বর্তমান বেসক্যাম্প কানসাস
সিটিতে দলের খেলোয়াড়দের উপস্থিতিতে এক ঘরোয়া কিন্তু আনন্দঘন পরিবেশে এই জন্মদিনের আনুষ্ঠানিকতা
সম্পন্ন হয়। বিশ্বকাপ
চলাকালীন সময়ে মেসির জন্মদিন পড়াটা এখন ফুটবলের এক নিয়মিত অধ্যায়ে পরিণত হয়েছে। এর
আগের বেশ কয়েকটি বিশ্বকাপ আসরেও তাকে জাতীয় দলের শিবিরের ভেতরেই জন্মদিনের কেক কাটতে
দেখা গেছে। মাঠে অস্ট্রিয়ার বাধা টপকে যাওয়ার স্বস্তি এবং বিশ্বকাপ ধরে রাখার অভিযানের
মাঝেই জন্মদিনের এই উদ্যাপন পুরো আর্জেন্টিনা শিবিরে এক বাড়তি অনুপ্রেরণা ও আনন্দের
হাওয়া এনে দিয়েছে। সামাজিক
যোগাযোগমাধ্যমেও সতীর্থদের সঙ্গে কেক কাটার এই মুহূর্তের খবর আসতেই বিশ্বজুড়ে কোটি
কোটি ভক্ত-অনুরাগী তাদের প্রিয় ফুটবল জাদুকরকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন। ৩৯ বছরে পা দিয়েও
মাঠের খেলায় নিজের চিরচেনা ধার ধরে রেখে মেসি আবারও প্রমাণ করলেন, বয়স কেবলই একটি সংখ্যা
মাত্র!
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more