বন্ধুত্বে ভালো মানুষ ও ভালো শিক্ষার্থীদের সঙ্গ বেছে নেওয়ার আহ্বান ইউএনওর
Date: 2026-06-24
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ২৪, ২০২৬, ৫:১৮ এ.এম
বন্ধুত্বে ভালো মানুষ ও ভালো শিক্ষার্থীদের সঙ্গ বেছে নেওয়ার আহ্বান ইউএনওর
অ-অ+
বাউফল
(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর
বাউফলে তিন দিনব্যাপী কাব
স্কাউট ব্যাচ কোর্স-২০২৬ এর সমাপনী
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, বন্ধুত্ব করার ক্ষেত্রে ভালো
মানুষ ও ভালো শিক্ষার্থীদের
সঙ্গ বেছে নেওয়া উচিত।
সঠিক বন্ধু নির্বাচন একজন শিক্ষার্থীর জীবন
গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মঙ্গলবার
(২৪ জুন) বিকেলে বাউফল
আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে ৪৪ জন ক্ষুদে
কাব স্কাউট সদস্যের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র প্রদান
করেন ইউএনও সালেহ আহমেদ। তিনি
বলেন, “একা ভালো থাকাকে
প্রকৃত ভালো থাকা বলা
যায় না। সবাইকে সঙ্গে
নিয়ে ভালো থাকাই প্রকৃত
ভালো থাকা। নিজের পাশের মানুষ ও সমাজের অন্যদের
প্রতিও দায়িত্বশীল হতে হবে।” কাব
স্কাউট কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে তিনি
বলেন, স্কাউটিং শিশুদের জীবনকে শৃঙ্খলাবদ্ধ ও সুশৃঙ্খল করে
তোলে। সফল জীবনের জন্য
স্কাউটিংয়ের আদর্শ ও মূল্যবোধ চর্চা
প্রয়োজন। সময়ের মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করে
তিনি শিক্ষার্থীদের সময়মতো কাজ সম্পন্ন করার
পরামর্শ দেন। প্রযুক্তিনির্ভর
বর্তমান প্রজন্মের প্রসঙ্গ তুলে ইউএনও বলেন,
শিশুদের মধ্যে মোবাইল ফোনের ব্যবহার ও প্রযুক্তির প্রতি
আগ্রহ বেড়েছে। প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি গল্প,
উপন্যাস, সাহিত্য ও বই পড়ার
অভ্যাস গড়ে তোলার ওপর
গুরুত্ব দেন তিনি। প্রতিদিন
অন্তত কিছু সময় বই
পড়ার জন্য বরাদ্দ রাখার
আহ্বান জানান। বাংলাদেশ
স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাব স্কাউট বরিশাল
আঞ্চলিক উপ-কমিশনার (প্রোগ্রাম)
ড. প্রণব কুমার বিশ্বাস, পটুয়াখালী জেলা কাব স্কাউটের
সহকারী কমিশনার এস এম রেজাউল
করিম, বাউফল উপজেলা সহকারী কমিশনার আবুল বশার, মুকুল
রানী পাল, উপজেলা কাব
লিডার আনিচুর রহমান তুহিন, উড ব্যাজার (কাব
প্রশিক্ষক) তাসলিমা বেগম এবং শিরিন
আক্তার জাহানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। সমাপনী
অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ৪৪ জন কাব
স্কাউট সদস্যের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more