জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটিতে একটি গুরুতর নিরাপত্তাত্রুটি শনাক্ত করেছেন সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ‘প্যারামিটার’-এর গবেষকেরা। সাইবার গবেষকদের দেওয়া তথ্যানুযায়ী, এই ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা সহজেই চ্যাটজিপিটি ব্যবহারকারীদের ব্যক্তিগত বা পেশাগত বিভিন্ন স্পর্শকাতর কথোপকথন এবং তথ্যে অনাকাঙ্ক্ষিত প্রবেশাধিকার লাভ করতে পারতো।
উন্মুক্ত চ্যাটজিপিটি প্ল্যাটফর্মে নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে ওপেনএআই-এর পরিচালিত বাগ বাউন্টি (Bug Bounty) কর্মসূচির আওতায় এই জটিল ত্রুটিটি উদঘাটিত হয়। ওপেনএআই কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের জন্য বিষয়টিকে অত্যন্ত গুরুতর হিসেবে বিবেচনা করেছে। প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ ঝুঁকি শ্রেণিবিন্যাস অনুযায়ী এটি 'পি১' (P1) শ্রেণির নিরাপত্তাত্রুটি হিসেবে চিহ্নিত হয়েছে, যা তাদের সর্বোচ্চ মাত্রার নিরাপত্তাঝুঁকিকে নির্দেশ করে।
ব্যবহারকারীদের দেওয়া নির্দেশ মেনে কবিতা, নিবন্ধ বা বার্তা লেখা ছাড়াও জটিল সমস্যা সমাধানের ক্ষেত্রে নিয়মিত চ্যাটজিপিটি ব্যবহৃত হয়ে আসছে। তবে এ জাতীয় উচ্চমাত্রার ঝুঁকি প্রকাশের পর কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে তথ্য সুরক্ষার বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে আলোচনায় এসেছে। সাইবার বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এআই চ্যাটবট ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীদের আরও সচেতন হওয়া প্রয়োজন, যাতে প্রযুক্তিগত অগ্রগতির পাশাপাশি ডেটা সুরক্ষা ও গোপনীয়তা বজায় থাকে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more