প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১১:৪৪ পি.এম
চট্টগ্রামে হোটেলের কক্ষ থেকে নারীর মরদেহ উদ্ধার
অ-অ+
অনলাইন ডেস্ক:
চট্টগ্রাম নগরের আকবর শাহ থানা এলাকার একটি আবাসিক হোটেল থেকে জান্নাতুন নাঈম (২৭) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় একেখান মোড়ে অবস্থিত ‘হোটেল সিটি প্যালেস’-এর দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জান্নাতুন নাঈমের গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার উত্তর আকুবদণ্ডী এলাকায়। তাঁর বাবার নাম আইয়ুব আলী, মায়ের নাম শাহনাজ আকতার এবং স্বামীর নাম মনসুর হেলাল।
ঘটনার বিস্তারিত জানিয়ে আকবর শাহ থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ ওমর বলেন, হোটেলের দ্বিতীয় তলার কক্ষে তরুণীর মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিক আলামত ও গলায় ফাঁস দেওয়ার চিহ্ন দেখে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ সূত্রের খবর, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ইতোমধ্যে নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। ওই নারী কী উদ্দেশ্যে হোটেলে উঠেছিলেন এবং ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত চালাচ্ছে আকবর শাহ থানা পুলিশ।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more