কক্সবাজার ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী: মাতারবাড়ি প্রকল্প পরিদর্শন
Date: 2026-08-09
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: আগস্ট ০৯, ২০২৬, ৬:১৪ এ.এম
কক্সবাজার ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী: মাতারবাড়ি প্রকল্প পরিদর্শন
অ-অ+
অনলাইন ডেস্ক:
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতাবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। নির্ধারিত সময়সূচি অনুযায়ী রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় তিনি মাতারবাড়ি পৌঁছান।
এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে কক্সবাজারের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সফরকালে তিনি মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
মাতারবাড়ির কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারের বন্যাকবলিত অঞ্চল পরিদর্শনে যাবেন। তিনি বাঁশখালী ও হাটহাজারী এলাকার সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে পুনর্বাসনের উদ্দেশ্যে নির্মিত নতুন ঘর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন।
দিনের অপরাহ্ণে দুপুর দেড়টায় ফটিকছড়ি উপজেলার পেহেলগাজী দিঘির মাঠে অবতরণ করে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং পরবর্তীতে মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন।
সফরসূচি অনুযায়ী বিকেল পৌনে ৪টায় হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোতে ক্ষণিক বিরতি শেষে বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে আয়োজিত বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। পরবর্তীতে সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের অডিটরিয়ামে আয়োজিত একটি সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more