প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: আগস্ট ০৯, ২০২৬, ৫:৫৭ এ.এম
মাত্র ২২ দিনে ১০০ কোটি ডলার: 'দ্য ওডিসি'র ইতিহাস
অ-অ+
অনলাইন ডেস্ক:
সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি কিংবা অ্যানিমেশনের বাইরে গিয়ে তিন হাজার বছরের প্রাচীন মহাকাব্যিক গল্পেও যে গ্লোবাল বক্স অফিসে রেকর্ড ভাঙ্গা সাফল্য পাওয়া সম্ভব, তা আবারো প্রমাণ করলেন ক্রিস্টোফার নোলান। তাঁর নতুন চলচ্চিত্র ‘দ্য ওডিসি’ মুক্তির মাত্র ২২ দিনে বিশ্বব্যাপী আয় করেছে ১০০ কোটি ৮ লাখ ডলার, যা দেশীয় মুদ্রায় ১২ হাজার ২০০ কোটি টাকারও বেশি।
কোনো সুপারহিরো ধারার প্রিক্যুয়েল বা সিক্যুয়েল ছাড়া সম্পূর্ণ ইতিহাস ও মহাকাব্যোচিত প্রাপ্তবয়স্কনির্ভর প্রেক্ষাপটে নির্মাণ সত্ত্বেও ছবিটির এই অভাবনীয় গতি বক্স অফিস বিশ্লেষকদের তাক লাগিয়ে দিয়েছে। ২০১২ সালের ‘দ্য ডার্ক নাইট রাইজেস’ (১০৮ কোটি ডলার)-এর পর এটিই নোলানের প্রথম চলচ্চিত্র, যা ১০০ কোটি ডলারের (১ বিলিয়ন ডলার) ক্লাবে প্রবেশ করল। ধারণা করা হচ্ছে, দ্রুতই এটি নোলানের ক্যারিয়ারের সর্বকালের সর্বোচ্চ আয়ের রেকর্ডকেও ছাড়িয়ে যাবে।
আন্তর্জাতিক বাজারের পরিসংখ্যান অনুযায়ী, সিনেমাটি উত্তর আমেরিকা থেকে ৪২ কোটি ৯৬ লাখ ৫০ হাজার ডলার এবং বিশ্ববাজার থেকে ৫৭ কোটি ৮৮ লাখ ডলার আয় করেছে। চমকপ্রদ তথ্য হলো, বিশ্বের অন্যতম শীর্ষ চলচ্চিত্র বাজার চীনে আগামী ১৪ আগস্ট মুক্তির আগেই ছবিটি এই বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করেছে। চীনে সিনেমাটি প্রায় ৮০০টি আইম্যাক্স স্ক্রিনে প্রদর্শন করা হবে, যা এর আয় আরও বহুগুণ বাড়িয়ে দেবে বলে আশা করা হচ্ছে।
সাফল্যের পেছনে নোলান ব্র্যান্ড ও আইম্যাক্স উন্মাদনা তিন ঘণ্টার কাছাকাছি দৈর্ঘ্যের এই সিনেমায় মূল চরিত্র গ্রিক রাজা ‘ওডিসিউস’-এর ভূমিকায় অভিনয় করেছেন ম্যাট ডেনমন, পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জেনডায়া। প্রাচীন গ্রিক কবি হোমারের লেখা যুদ্ধ, প্রেম, পাওয়ার, বিরহ ও আত্মসংগ্রামভিত্তিক বাড়ি ফেরার গল্পকে আধুনিক মানবিক অ্যাডভেঞ্চারে রূপ দিয়েছেন নোলান।
সিনেমাটি সফল হওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে আইম্যাক্স (IMAX) ফরম্যাটের অভিজ্ঞতা। ছবিটির প্রায় ২৫ কোটি ৭০ লাখ ডলার আয় এসেছে কেবল আইম্যাক্স টিকিটের বিক্রি থেকে। হোম-স্ট্রিমিংয়ের যুগে দর্শকদের প্রেক্ষাগৃহে টানতে বড় পর্দার বিশাল ভিজ্যুয়াল ও সাউন্ডের যে প্রিমিয়াম অভিজ্ঞতার প্রতিশ্রুতি নোলান দিয়েছেন, তা গ্রহণ করেছেন বিশ্বজুড়ে সিনেমা অনুরাগী দর্শকরা। ‘ওপেনহাইমার’ (৯৭ কোটি ৫০ লাখ ডলার)-এর পর ‘দ্য ওডিসি’ দিয়ে ক্রিস্টোফার নোলান প্রমাণ করলেন—তাঁর নির্মিত চলচ্চিত্র মানেই কেবল সিনেমা নয়, প্রেক্ষাগৃহের জন্য অনন্য এক ‘গ্লোবাল ইভেন্ট’।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more