প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: আগস্ট ০৯, ২০২৬, ৫:৪৩ এ.এম
সারাদেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক আদিবাসী দিবস
অ-অ+
অনলাইন ডেস্ক:
রাজধানী ঢাকাসহ দেশের পার্বত্য চট্টগ্রাম, বৃহত্তর সিলেট, ময়মনসিংহ এবং উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। আদিবাসী জনগোষ্ঠীর অধিকার আদায়, জীবন-জীবিকার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সর্বস্তরে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সামাজিক, সামাজিক-সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনগুলো আলোচনা সভা, গণসমাবেশ ও বর্ণাঢ্য র্যালিসহ নানা কর্মসূচির আয়োজন করেছে।
প্রতিবছর ৯ আগস্ট বিশ্বজুড়ে দিবসটি পালিত হয় আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্য সংরক্ষণ এবং তাদের বিদ্যমান বৈষম্য ও সংকট নিরসনে বিশ্ববাসীকে সচেতন করার উদ্দেশ্যে। ১৯৯৪ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ৯ আগস্টকে ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’ হিসেবে স্বীকৃতি প্রদান করে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই দিনটি কেবল বৈচিত্র্যময় সংস্কৃতি উদযাপনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, ভূমি অধিকার রক্ষা, নিজস্ব ভাষা ও সংস্কৃতির প্রসার, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, নারীর অধিকার এবং নিরাপত্তাজনিত নানাবিধ মৌলিক দাবি তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে বিবেচিত হয়।
এ বছর দিবসটির বৈশ্বিক প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘Honouring Indigenous Midwives: Safeguarding Life and Well-being’ (আদিবাসী ধাত্রীদের সম্মান জানানো: জীবন ও স্বাস্থ্যের সুরক্ষায় পদক্ষেপ)। এই প্রতিপাদ্যের মধ্য দিয়ে প্রজন্মের পর প্রজন্ম ধরে আদিবাসী ধাত্রীদের অবদান এবং তাদের প্রথাগত স্বাস্থ্যজ্ঞানকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more