অনলাইন
ডেক্স:
পুষ্টিকর
সবজির তালিকায় শজনে ডাঁটা অন্যতম। শুধু ডাঁটা নয়, শজনে গাছের পাতা ও ফুলও খাদ্য হিসেবে
ব্যবহৃত হয়। পুষ্টিগুণে ভরপুর এই সবজি ডায়াবেটিস নিয়ন্ত্রণ থেকে শুরু করে হজমশক্তি
বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চলুন জেনে নেওয়া যাক
শজনে ডাঁটার উল্লেখযোগ্য পুষ্টিগুণ—
ভিটামিনে
সমৃদ্ধ
শজনে
ডাঁটায় রয়েছে প্রচুর ভিটামিন সি, ভিটামিন এ ও ভিটামিন বি। এসব ভিটামিন রোগ প্রতিরোধ
ক্ষমতা বাড়ায়, পাশাপাশি চোখ ও ত্বকের সুস্থতা বজায় রাখতে সহায়ক।
খনিজ
উপাদানের ভালো উৎস
এতে
ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম থাকায় হাড় মজবুত হয় এবং রক্তস্বল্পতা দূর
করতে সাহায্য করে।
হজমশক্তি
বৃদ্ধি করে
শজনে
ডাঁটায় থাকা খাদ্যআঁশ বা ফাইবার হজম প্রক্রিয়াকে সক্রিয় রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর
করতে কার্যকর ভূমিকা পালন করে।
অ্যান্টিঅক্সিডেন্টে
ভরপুর
এই সবজিতে
থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ক্ষতিকর ফ্রি র্যাডিকেলের বিরুদ্ধে কাজ করে, ফলে নানা
রোগ থেকে সুরক্ষা পাওয়া যায়।
কম ক্যালরিযুক্ত
খাবার
শজনে
ডাঁটায় ক্যালরির পরিমাণ কম হলেও পুষ্টিগুণ অনেক। তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে আগ্রহীদের
জন্য এটি একটি আদর্শ সবজি।
ডায়াবেটিস
নিয়ন্ত্রণে সহায়ক
শজনে
ডাঁটার কিছু উপাদান রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, যা ডায়াবেটিস
রোগীদের জন্য উপকারী।
ত্বক
ও চুলের যত্নে কার্যকর
এতে
থাকা ভিটামিন এ ও সি ত্বক উজ্জ্বল রাখতে এবং চুলের গোড়া মজবুত করতে সহায়তা করে।
বিশেষজ্ঞদের
মতে, নিয়মিত খাদ্যতালিকায় শজনে ডাঁটা অন্তর্ভুক্ত করলে শরীর সুস্থ থাকে এবং রোগ প্রতিরোধ
ক্ষমতা বাড়ে।
তথ্য-বিডিপ্রতিদিন
বিডিফেস/এম
ডিউক