প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: আগস্ট ০৯, ২০২৬, ৪:২০ এ.এম
দেশে স্পর্শহীন এনএফসি এটিএম চালু করল সিটি ব্যাংক
অ-অ+
অনলাইন ডেস্ক:
টিএম বুথে টাকা তুলতে গিয়ে কার্ড আটকে যাওয়া কিংবা তথ্য চুরির দুশ্চিন্তা থেকে অবসান মিলছে ব্যাংক গ্রাহকদের। এখন থেকে এটিএম বুথের স্লটে কার্ড প্রবেশ না করিয়ে কেবল স্পর্শ (ট্যাপ) করেই নিরাপদ ও দ্রুততম সময়ে সম্পন্ন করা যাবে ব্যাংক লেনদেন। দেশে প্রথমবারের মতো স্পর্শহীন বা এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) প্রযুক্তির এই নতুন এটিএম সেবা চালু করেছে বেসরকারি খাতের সিটি ব্যাংক।
সিটি ব্যাংকের বুথগুলোতে এই সেবা চালু হলেও এর সুফল উপভোগ করতে পারবেন দেশের যেকোনো ব্যাংকের গ্রাহক। ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) নেটওয়ার্কের আওতায় থাকা যেকোনো ব্যাংকের এনএফসি সুবিধা সংবলিত কার্ড দিয়েই এই এটিএম ব্যবহার করা যাবে। বর্তমানে প্রায় সব ব্যাংকই এনএফসি সুবিধাযুক্ত কার্ড প্রদান করছে। তবে অন্য ব্যাংকের কার্ড ব্যবহারের ক্ষেত্রে পূর্বের নিয়ম অনুযায়ী লেনদেন প্রতি ১৫ টাকা অতিরিক্ত ফি প্রযোজ্য হবে।
যেভাবে কাজ করবে এই প্রযুক্তি: প্রথাগত এটিএম বুথে প্লাস্টিকের কার্ডটি মেশিনের ভেতরে ঢোকাতে হতো। তবে নতুন এই প্রযুক্তিতে কার্ড বুথের নির্ধারিত সেন্সর স্থানে স্পর্শ করলেই মেশিন গ্রাহককে সনাক্ত করতে পারবে। এরপর পিন (PIN) নম্বর টাইপ করেই টাকা তোলা, জমাসহ ব্যাংকিং সেবার লেনদেন সম্পন্ন করা যাবে।
নতুন প্রযুক্তির সুবিধা: ১. কার্ড আটকানোর ঝুঁকি নেই: কারিগরি ত্রুটি বা বিদ্যুৎ বিভ্রাটের কারণে বুথে কার্ড আটকে যাওয়ার যে ভোগান্তি তৈরি হতো, স্পর্শহীন সেবায় তা পুরোপুরি দূর হলো। ২. তথ্য চুরির প্রতিরোধ: সাধারণ বুথে 'স্কিমিং ডিভাইস' বসিয়ে কার্ডের তথ্য চুরির ঝুঁকি থাকলেও এনএফসি প্রযুক্তিতে কার্ড সরাসরি এনক্রিপ্টেড সংকেত পাঠায়। ফলে তথ্য চুরি বা কার্ড ক্লোনিংয়ের কোনো সুযোগ থাকে না। ৩. দ্রুত লেনদেন ও দীর্ঘস্থায়ী কার্ড: লেনদেন সহজ ও দ্রুত হওয়ায় গ্রাহকের সময় সাশ্রয় হবে। এছাড়া বারবার মেশিনে কার্ড প্রবেশ না করানোর ফলে চিপ বা ম্যাগনেটিক স্ট্রিপের ক্ষয় রোধ হবে।
সিটি ব্যাংক সূত্রে জানা গেছে, ইতোমধ্যে তারা বিভিন্ন স্থানে ৭০ থেকে ৮০টি এনএফসি প্রযুক্তির এটিএম স্থাপন করেছে। ভবিষ্যতে তাদের নতুন যত বুথ তৈরি হবে কিংবা পুরনো বুথ প্রতিস্থাপন করা হবে, সেগুলোতে এই প্রযুক্তি যুক্ত থাকবে।
এ বিষয়ে সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক অরূপ হায়দার জানান, গ্রাহকদের আধুনিক ও স্বাচ্ছন্দ্যময় সেবা দিতেই ব্যাংকটি এই এনএফসি প্রযুক্তি যুক্ত করেছে। এর মাধ্যমে গ্রাহকেরা কার্ড আটকানোর ভয় ছাড়াই সহজে ও দ্রুত লেনদেন করতে পারবেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more