দেশে ফিরেছেন সেনাপ্রধান

Date: 2026-04-10
news-banner

অনলাইন ডেক্স:
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান| আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, শুক্রবার তিনি দেশে পৌঁছান|
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে তিনি যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে অনুষ্ঠিত বিভিন্ন আনুষ্ঠানিক ও পেশাগত কর্মসূচিতে অংশ নেন| সেখানে তিনি সামরিক ও বেসামরিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন|
এ সময় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের স্বীকৃতিস্বরুপ জর্জিয়া অঙ্গরাজ্যের পক্ষ থেকে তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়|
এছাড়া সফর চলাকালে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে আইএসপিআর জানিয়েছে|
 
তথ্য-বিডিপ্রতিদিন
বিডিফেস/মেহেদী হাসান দ্বীপ

Leave Your Comments